Lifolo

Lifolo — প্রাইভেসি পলিসি / Privacy Policy

সর্বশেষ আপডেট / Last updated: ২৩ অক্টোবর ২০২৬ / 23 October 2026

এই পলিসি Lifolo-র Android অ্যাপ আর ওয়েবসাইট (https://lifolo.com) — দুটোর জন্যই; একই অ্যাকাউন্ট দুই জায়গায় চলে। অ্যাপের আগের নাম ছিল Get Blood। ইংরেজি সংস্করণ নিচে (English version below)।

সংক্ষেপে

লগইন ছাড়াও অ্যাপ দেখা যায়: তালিকা (ডাক্তার, বাসায় সেবা, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, ব্লাড ব্যাংক, প্যাথলজি), প্রশ্নোত্তর, টিপস, জরুরি আহ্বান আর আশেপাশের রক্তের রিকোয়েস্ট (রক্তপ্রার্থীর নাম, ফোন বা নোট ছাড়া)। লগইন ছাড়া ব্যবহারের সময় বেছে নেওয়া এলাকা শুধু আপনার ফোনে বা ব্রাউজারে থাকে।

কী তথ্য নেওয়া হয়

Google Play-র Data safety ফর্মে আমরা ঠিক এই উত্তরগুলোই দিই। "দিতেই হবে" মানে অ্যাকাউন্ট বা অ্যাপ চালাতে লাগে; বাকিগুলো আপনি কোনো কাজ ব্যবহার করলে তবেই দেন।

ধরনLifolo-তে কীদিতেই হবে?কেন
নামপ্রোফাইলের নাম; পরিবারের সদস্য বা রোগীর নামহ্যাঁঅ্যাপের কাজ, অ্যাকাউন্ট চালানো
ইমেইল ঠিকানালগইনের ইমেইল; কেয়ারগিভার বা ডাক্তারের সহকারীর ইমেইলহ্যাঁঅ্যাপের কাজ, অ্যাকাউন্ট চালানো
ইউজার IDঅ্যাকাউন্টের নম্বর (uid)হ্যাঁঅ্যাপের কাজ, অ্যাকাউন্ট চালানো
ঠিকানাবাসা থেকে নমুনা, ফার্মেসির ডেলিভারি, অ্যাম্বুলেন্স ডাকার জায়গা, ব্যবসার ঠিকানানাঅ্যাপের কাজ
ফোন নম্বরমোবাইল নম্বর (যোগাযোগ, যাচাই)নাঅ্যাপের কাজ, প্রতারণা ঠেকানো ও নিরাপত্তা
অন্যান্য ব্যক্তিগত তথ্যজন্ম তারিখ, লিঙ্গ (ঐচ্ছিক), পেশার রেজিস্ট্রেশন/লাইসেন্স নম্বরনাঅ্যাপের কাজ, প্রতারণা ঠেকানো ও নিরাপত্তা
অন্যান্য আর্থিক তথ্যরিপোর্ট দেখার ফি-র TrxID, ডাক্তারের bKash/Nagad/Rocket নম্বর (Lifolo টাকা ধরে না)নাঅ্যাপের কাজ
স্বাস্থ্য তথ্যরক্তের গ্রুপ, শেষ রক্তদান, ওজন, প্রেসক্রিপশন, ওষুধ, পরীক্ষা ও রিপোর্ট, অ্যাপয়েন্টমেন্টে সমস্যার বিবরণনাঅ্যাপের কাজ
আনুমানিক লোকেশনএলাকা (প্রায় ১ কিমি পর্যন্ত গোল করা) আর জেলা/উপজেলানাঅ্যাপের কাজ
সঠিক লোকেশনঅ্যাম্বুলেন্স ডাকার সময় "আমার এখনকার জায়গা", অ্যাম্বুলেন্সের অপেক্ষার জায়গা আর ফার্মেসির দোকানের পিন (ব্যবহারকারীর জায়গা সার্ভারে প্রায় ১ কিমিতে কেটে রাখা)নাঅ্যাপের কাজ
ছবিপ্রোফাইলের ছবি, রিপোর্টের ছবি, লাইসেন্স/সনদ/পরিচয়পত্রের ছবি (যাচাইয়ের জন্য)নাঅ্যাপের কাজ, প্রতারণা ঠেকানো ও নিরাপত্তা
অ্যাপে কাজঅ্যাপ থেকে অ্যাম্বুলেন্স, ফার্মেসি, ব্লাড ব্যাংক বা বাসায় সেবায় ফোন বাটন চাপা (কে, কোনটায়, কখন)নাঅ্যাপের কাজ (রেটিংয়ের যোগ্যতা), হিসাব (মালিক শুধু মোট সংখ্যা দেখেন)
অ্যাপের ভেতরে খোঁজা"ওষুধ খুঁজুন" (ওষুধের নাম + এলাকা)নাঅ্যাপের কাজ
নিজের লেখা অন্যান্যস্বাস্থ্য আলোচনার প্রশ্ন/উত্তর, টিপস, রেটিং ও মন্তব্য, রক্তের রিকোয়েস্ট, সাহায্য/আপিলের বার্তানাঅ্যাপের কাজ
ক্র্যাশ লগঅ্যাপ, ওয়েব আর সার্ভারের ভুলের রিপোর্ট (Sentry; নাম, ইমেইল, ফোন নম্বর আর টোকেন মুছে)হ্যাঁ (বন্ধ করার উপায় নেই)সমস্যা খোঁজা ও ঠিক করা
ডায়াগনস্টিকঅ্যাপ আটকে যাওয়া (ANR), ফোনের মডেল, Android ভার্সন, অ্যাপের ভার্সনহ্যাঁসমস্যা খোঁজা ও ঠিক করা
ডিভাইস IDনোটিফিকেশনের টোকেন (Firebase Cloud Messaging)হ্যাঁ (লগইন করলে)অ্যাপের কাজ (নোটিফিকেশন পাঠানো)

যা নেওয়া হয় না: ব্রাউজিংয়ের ইতিহাস, কন্টাক্ট লিস্ট, ক্যালেন্ডার, SMS বা ইমেইল পড়া, অডিও, ফাইল (কাগজ শুধু ছবি হিসেবে), ফিটনেসের তথ্য, কেনাকাটার ইতিহাস, কার্ডের নম্বর, জাতি, রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাস, যৌন অভিমুখিতা, ফোনে কী কী অ্যাপ আছে, বিজ্ঞাপনের ID। পটভূমিতে (অ্যাপ বন্ধ থাকলে) লোকেশন নেওয়া হয় না।

ফোনে যা থাকে, সার্ভারে যায় না: ওষুধ খাওয়ার অ্যালার্ম, ভাষা আর থিমের পছন্দ, সাম্প্রতিক এলাকা। "রক্ত দেব" চাপার আগে স্বাস্থ্য-সংক্রান্ত যে প্রশ্নগুলোতে টিক দেন, সেগুলোও কোথাও রাখা হয় না।

কে কী দেখতে পায়

নিচের টেবিলে প্রতিটা কাজে কী তথ্য লাগে আর কে তা দেখেন। "সবাই" মানে লগইন ছাড়াও যে কেউ।

তথ্যকেনকে দেখতে পায়
ইমেইল ঠিকানালগইনের জন্য (ইমেইলে ৬ সংখ্যার কোড পাঠানো হয়)শুধু আপনি; ব্যাজের আবেদন করলে অ্যাডমিন; আপনাকে কেউ কেয়ারগিভার বা ডাক্তারের সহকারী হিসেবে যোগ করলে তিনি
জন্ম তারিখ ও ওজনরক্ত দেওয়ার যোগ্যতা (বয়স ১৮–৬০, ওজন ৫০ কেজির বেশি) যাচাইয়ের জন্য — শুধু রক্ত দিতে চাইলে চাওয়া হয়শুধু আপনি
নামরিকোয়েস্ট, সাড়া, প্রশ্ন, উত্তর, টিপস, অ্যাপয়েন্টমেন্ট আর প্রেসক্রিপশনে দেখানোর জন্যলগইন করা ব্যবহারকারীরা; উত্তর আর টিপসের লেখকের নাম সবাই; প্রশ্নকারীর নাম লগইন ছাড়া দেখায় না (নাম লুকানো বেছে নিলে কেউ দেখেন না)
প্রোফাইলের ছবি (ঐচ্ছিক)প্রোফাইলে দেখানোর জন্য; ছোট করে (২৫৬×২৫৬) রাখা হয়শুধু আপনি
মোবাইল নম্বররক্তদাতা-রক্তপ্রার্থী এবং রোগী-ডাক্তার/নার্সের যোগাযোগের জন্য; প্রেসক্রিপশন নিজের অ্যাকাউন্টে যোগ করার সময় মেলানোর জন্যশুধু তখন, যখন ডোনার "রক্ত দেব" চাপেন বা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হয় — তখন শুধু সেই দুজন একে অপরের নম্বর দেখেন
রক্তের গ্রুপ ও শেষ রক্তদানের তারিখমানানসই ও যোগ্য ডোনার খোঁজার জন্যআপনার প্রোফাইল শুধু আপনি দেখেন; সাড়া দিলে রক্তপ্রার্থী আপনার গ্রুপ দেখেন
আনুমানিক এলাকা (প্রায় ১ কিমি পর্যন্ত গোল করা) ও জেলার নামআশেপাশের রিকোয়েস্ট খোঁজার জন্যআপনার এলাকা শুধু আপনি দেখেন; রিকোয়েস্টের এলাকা লগইন করা ব্যবহারকারীরা দেখেন, লগইন ছাড়া শুধু জেলা আর আনুমানিক দূরত্ব
রক্তের রিকোয়েস্টের তথ্য (রোগীর গ্রুপ, ব্যাগ, হাসপাতাল, তারিখ-সময়, রক্তপ্রার্থীর নাম ও নোট)ডোনারদের জানানোর জন্যলগইন করা ব্যবহারকারীরা (ডোনাররা অ্যাপ বা ওয়েবে রক্তপ্রার্থীর নাম আর নোটও দেখেন; ফোন নম্বর শুধু "রক্ত দেব" চাপার পর); লগইন ছাড়া রক্তপ্রার্থীর নাম, ফোন বা নোট ছাড়া
Health Discussion-এর প্রশ্ন ও উত্তর, Health Tipsস্বাস্থ্য বিষয়ে আলোচনা ও পরামর্শের জন্যসবাই (প্রশ্নকারীর নামের নিয়ম ওপরে)
পেশাদার ব্যাজের আবেদন (পেশা, রেজিস্ট্রেশন/লাইসেন্স নম্বর, কর্মস্থল)ডাক্তার, নার্স, পুষ্টিবিদ, ফিটনেস ট্রেইনার ও স্বাস্থ্য পেশাজীবী যাচাইয়ের জন্যঅ্যাডমিন; অনুমোদিত হলে শুধু পেশার ব্যাজ সবাই দেখেন
পেশাজীবীর প্রোফাইল (বিশেষজ্ঞতা, ডিগ্রি, ঐচ্ছিক লিঙ্গ, সর্বোচ্চ ৩টা চেম্বার: জায়গা, সময়, ফি, সিরিয়ালের ফোন; বাসায় সেবার সেবা, এলাকা, সময়, ফি আর রোগীরা যে নম্বরে ফোন করবেন; রেটিং)রোগীরা এলাকা, হাসপাতাল ও বিশেষজ্ঞতা দিয়ে খুঁজে পাওয়ার জন্য"তালিকায় দেখাও" বা বাসায় সেবা চালু থাকলে সবাই; ডাক্তার/নার্সের নিজের লোকেশন কাউকে দেখানো হয় না, শুধু আনুমানিক দূরত্ব
হাসপাতাল যোগের অনুরোধ (নাম, ধরন, এলাকা, ঐচ্ছিক ঠিকানা ও ফোন)হাসপাতালের তালিকা সম্পূর্ণ করার জন্যঅ্যাডমিন; অনুমোদিত হলে হাসপাতালের তথ্য সবাই দেখেন (অনুরোধকারীর নাম নয়)
বাসায় সেবায় ফোন বাটন চাপা (কে কাকে, কখন)ডাক্তার/নার্সের নিজের হিসাব (কতবার ফোন এসেছে) আর রেটিং দেওয়ার অনুমতির জন্যডাক্তার/নার্স শুধু সংখ্যা দেখেন, কে ফোন করেছেন তা নয়
আগের হোম নার্সের অনুরোধ (২.২-এর আগে)১৬ অক্টোবর ২০২৬ থেকে নতুন অনুরোধ নেওয়া হয় না; চলমানগুলো বন্ধ করা হয়েছেআগের মতোই শুধু রোগী আর যে নার্স নিয়েছিলেন
অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ (তারিখ, চেম্বার, সমস্যার সংক্ষিপ্ত বিবরণ; পরিবারের সদস্যের নামে নিলে তাঁর নাম, বয়স, লিঙ্গ)ডাক্তারকে জানানোর জন্য (নার্স শুধু বাসায় সেবা দেন, চেম্বার নেই)শুধু আপনি, আপনার কেয়ারগিভার আর সেই ডাক্তার; সিরিয়ালে রোগীর নাম ডাক্তারের সহকারীরাও দেখেন
সিরিয়াল সরাসরি (এখন কত নম্বর চলছে, রোগীপ্রতি গড় সময়; রোগীর "দেরি হবে" — কত মিনিট আর ছোট নোট)রোগী কখন চেম্বারে আসবেন জানাতে (আগে ২ জন থাকলে নোটিফিকেশন), আর ডাক্তার দেরির উত্তর দিতেরোগী (আর কেয়ারগিভার) দেখেন শুধু সংখ্যা — কত নম্বর চলছে, আগে কতজন, আনুমানিক সময়; অন্য রোগীর নাম নয়। দেরির মিনিট ও নোট দেখেন সেই ডাক্তার আর তাঁর সহকারীরা
ডিজিটাল প্রেসক্রিপশন (রোগীর নাম, বয়স, লিঙ্গ; সমস্যা, রক্তচাপ-নাড়ি-ওজনের মতো পরীক্ষার ফল, রোগনির্ণয়, ওষুধ, পরীক্ষা, পরামর্শ, আবার দেখানোর দিন; ডাক্তারের নাম, ডিগ্রি, BMDC নম্বর, চেম্বার)চিকিৎসার রেকর্ড, ওষুধ কেনা, পরীক্ষা করানো, আর আবার দেখানো ও ওষুধ শেষ হওয়ার আগে মনে করানোর জন্যপুরোটা শুধু লেখক ডাক্তার, রোগী (প্রেসক্রিপশন তাঁর অ্যাকাউন্টে থাকলে) আর রোগীর কেয়ারগিভার; ডাক্তারের সহকারী দেখেন না। প্রেসক্রিপশনের কোড বা QR যাঁর কাছে আছে, তিনি লগইন ছাড়া যাচাইয়ের পাতায় শুধু দেখেন প্রেসক্রিপশনটা আসল নাকি বাতিল, তারিখ, আর ডাক্তারের নাম, ডিগ্রি, BMDC নম্বর ও চেম্বারের নাম — রোগীর নাম, বয়স, ফোন, ওষুধ, পরীক্ষা, সমস্যা বা রোগনির্ণয় নয়। ওষুধ দেওয়ার জন্য অনুমোদিত ফার্মেসি নিজের অ্যাকাউন্টে কোডটা খুলে প্রেসক্রিপশন দেখে (নিচে "ফার্মেসি")
ডাক্তারের রোগী এন্ট্রি (ফোনে সিরিয়াল নেওয়া রোগীর নাম, বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর)অ্যাপ ছাড়া আসা রোগীকে প্রেসক্রিপশন দেওয়ার জন্য; রোগী প্রেসক্রিপশনের কোড আর এই নম্বর (প্রোফাইলের বা পরিবারের সদস্যের) দিয়ে নিজের অ্যাকাউন্টে যোগ করলে শুধু সেই একটা প্রেসক্রিপশন আসে; প্রতিটা কাগজের প্রেসক্রিপশন তার নিজের কোড দিয়ে আলাদা করে যোগ করতে হয় — পরে লেখা প্রেসক্রিপশন নিজে থেকে কারো অ্যাকাউন্টে যায় না। (অ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখালে প্রেসক্রিপশন সরাসরি সেই রোগীর অ্যাকাউন্টে আসে।)সেই ডাক্তার আর তাঁর সহকারীরা
ডাক্তারের সহকারী (ডাক্তারের দেওয়া ইমেইল, সর্বোচ্চ ৫ জন)ডাক্তারের হয়ে রোগী এন্ট্রি, সিরিয়াল চালানো আর রিপোর্ট দেখার টাকা মেলানোসেই ডাক্তার। সহকারী দেখেন রোগী এন্ট্রি (নাম, বয়স, ফোন), সিরিয়ালের নাম, দেরির অনুরোধ আর রিপোর্ট দেখার অনুরোধ (রোগীর নাম, পরীক্ষা, TrxID) — প্রেসক্রিপশন বা রিপোর্টের ফল নয়
ফার্মেসিতে প্রেসক্রিপশন পাঠানো — দোকানে গিয়ে (দোকানের QR, নাম বা কোড দিয়ে) বা অনলাইনে ডেলিভারি (ঠিকানা, মোবাইল নম্বর, ঐচ্ছিক নোট)ফার্মেসি ওষুধ তৈরি রাখে বা পৌঁছে দেয়; দাম দোকানে বা ক্যাশ অন ডেলিভারিতে, অ্যাপে নয়সেই ফার্মেসি দেখে রোগীর নাম ও বয়স, ডাক্তারের নাম-ডিগ্রি-BMDC নম্বর, তারিখ, ওষুধ (খাওয়ার নিয়ম, কতটা লাগবে, আগে কোন দোকান থেকে কতটা কেনা হয়েছে) আর আপনার নোট — সমস্যা, রোগনির্ণয় বা প্রোফাইলের ফোন নয়। অনলাইন অর্ডারের ঠিকানা ও ফোন দোকান দেখে শুধু অর্ডার চালু থাকা পর্যন্ত; অর্ডার শেষ বা বাতিল হওয়ার ৭ দিন পর, আর দোকান তালিকা সরালে বা দোকানের অ্যাকাউন্ট মুছলে সাথে সাথে, অর্ডার থেকে মুছে যায়। প্রেসক্রিপশনের কোড পেলে যেকোনো অনুমোদিত ফার্মেসি কাউন্টারে একই ওষুধের তথ্য খুলতে পারে। পরের অনলাইন অর্ডারের ফর্মে বসাতে আপনার শেষ ঠিকানা-ফোন সার্ভারে থাকে (বাসা থেকে নমুনার একই জায়গায়), শুধু আপনার জন্য। ফার্মেসির তালিকায় প্রেসক্রিপশন বাছলে প্রতিটা দোকানে কয়টা ওষুধ আছে আর আনুমানিক দাম শুধু আপনাকে (আর আপনার কেয়ারগিভারকে) দেখানো হয় — দোকান জানে না, কোথাও রাখা হয় না
ফার্মেসি কোন ওষুধ কতটা দিল, আর কোন ওষুধ দোকানে ছিল নারোগী কেনা-বাকি দেখেন, কেনা ওষুধ শেষ হওয়ার ২ দিন আগে মনে করানো হয়; দোকান বোঝে কোন ওষুধ রাখা দরকারপ্রেসক্রিপশনের সাথে রোগী, কেয়ারগিভার আর পরে যে ফার্মেসি এটা খোলে; "ছিল না" তালিকায় দোকান শুধু ওষুধের নাম আর কতবার দেখে, রোগীর নাম নয়
ফার্মেসির স্টক ও হিসাব-খাতা (পণ্য, কেনা ও বিক্রির দাম, ছাড়, পরিমাণ, মেয়াদ, মাল কেনা, বিক্রি, নষ্ট)দোকানের নিজের স্টক ও লাভ-ক্ষতির হিসাবশুধু দোকানের মালিক (রোগীরা শুধু দেখেন কোন দোকানে প্রেসক্রিপশনের কয়টা ওষুধ আছে; দোকানের নিজের বিক্রি দাম শুধু রোগীকে আনুমানিক মোট খরচ দেখাতে ব্যবহার হয়)। প্রেসক্রিপশন থেকে বিক্রি খাতায় তুললে সেখানে শুধু প্রেসক্রিপশনের কোড থাকে, রোগীর নাম নয়; কাউন্টারের বিক্রিতে ক্রেতার নাম ঐচ্ছিক
প্যাথলজির তথ্য (নাম, স্বাস্থ্য অধিদপ্তরের তালিকার সেন্টার, লাইসেন্স নম্বর, ফোন, ঠিকানা, খোলার সময়, বাসা থেকে নমুনা নেয় কি না; পরীক্ষার দাম, রিপোর্ট কতক্ষণে, ছাড়, বাসায় আসার ফি)মানুষ খুঁজে দাম দেখে পরীক্ষা পাঠাতে পারেঅনুমোদনের পর সবাই (লাইসেন্স নম্বর শুধু মালিক ও অ্যাডমিন)
প্যাথলজিতে পরীক্ষা পাঠানো (কোন পরীক্ষা, পাঠানোর সময়ের আনুমানিক দাম)প্যাথলজি পরীক্ষা করে ফল দিতেসেই প্যাথলজি দেখে রোগীর নাম, বয়স, লিঙ্গ, ডাক্তারের নাম আর পরীক্ষা — সমস্যা, রোগনির্ণয় বা প্রোফাইলের ফোন নয়। রোগী কাগজ নিয়ে এলে প্যাথলজি প্রেসক্রিপশনের কোড দিয়েও একই অনুরোধ খুলতে পারে
বাসা থেকে নমুনা (ঠিকানা, মোবাইল নম্বর, দিন, সময়ের ভাগ, নোট; প্যাথলজির দেওয়া সময়)প্যাথলজি বাসায় এসে নমুনা নেওয়ার জন্যশুধু রোগী, কেয়ারগিভার আর সেই প্যাথলজি — তালিকায় বা ডাক্তারের কাছে কখনো নয়। প্যাথলজি ঠিকানা-ফোন দেখে শুধু অর্ডার চালু থাকা পর্যন্ত; "বাসায় যেতে পারব না" বললে ঠিকানা-ফোন সাথে সাথে মুছে যায়; নোটিফিকেশনে শুধু এলাকার ছোট নাম যায়, ফোন নয়। রোগী বাসা থেকে নেওয়া বাতিল করলে অর্ডার থেকে ঠিকানা-ফোন মুছে যায়; প্যাথলজি তালিকা সরালে চালু অর্ডারগুলো থেকে, প্যাথলজির অ্যাকাউন্ট মুছলে সব অর্ডার থেকে মুছে যায়। পরের বার ফর্মে বসাতে আপনার শেষ ঠিকানা-ফোন সার্ভারে থাকে, শুধু আপনার জন্য
পরীক্ষার রিপোর্ট (ফল, স্বাভাবিক মাত্রা, বেশি/কম, নোট, সর্বোচ্চ ২টা ছবি)রোগী ও ডাক্তার ফল দেখতে, একই পরীক্ষার আগের-পরের ফল মেলাতেরোগী, কেয়ারগিভার আর সেই প্যাথলজি; রোগী আর (অনুমতি পেলে) ডাক্তার রিপোর্টের পাশে একই পরীক্ষার আগের ফলও দেখেন (প্রতিটা ঘরে শেষ ৫টা); প্যাথলজি দেখে শুধু নিজের করা আগের ফল, অন্য প্যাথলজির নয়। প্রেসক্রিপশনের ডাক্তার ফল দেখেন শুধু রোগী রিপোর্ট দেখার টাকা দিয়ে ডাক্তার বা সহকারী তা মিলিয়ে নিলে, অথবা ডাক্তার "ফি চাই না" রাখলে; নইলে শুধু অবস্থা। সহকারী বা অন্য ডাক্তার ফল দেখেন না
রিপোর্ট দেখানোর টাকা (ডাক্তারের ফি, ডাক্তারের bKash/Nagad/Rocket নম্বর, আপনার দেওয়া TrxID, ডাক্তারের মন্তব্য)রোগী টাকা সরাসরি ডাক্তারের নম্বরে পাঠান — Lifolo টাকা ধরে না, শুধু মেলানোর জন্য TrxID রাখেTrxID দেখেন সেই ডাক্তার আর তাঁর সহকারীরা; ডাক্তারের নম্বর আর মন্তব্য দেখেন রোগী ও কেয়ারগিভার
কেয়ারগিভার (আপনার আমন্ত্রণ — তাঁর ইমেইল দিয়ে, সর্বোচ্চ ২ জন; তিনি রাজি হলে চালু। ইমেইলে এখনো Lifolo অ্যাকাউন্ট না থাকলে আমন্ত্রণটা ইমেইলসহ জমা থাকে, তিনি ওই ইমেইলে লগইন করলে দেখেন; আপনি যেকোনো সময় সরাতে পারেন। কোনো ইমেইলে অ্যাকাউন্ট আছে কি না Lifolo কাউকে জানায় না)পরিবারের কেউ আপনার হয়ে স্বাস্থ্যসেবার কাজ করতে পারেনকেয়ারগিভার আপনার প্রেসক্রিপশন (পুরোটা), ফার্মেসি ও প্যাথলজির অনুরোধ, বাসা থেকে নমুনার ঠিকানা, রিপোর্ট, রিপোর্টের টাকা, অ্যাপয়েন্টমেন্ট আর সিরিয়াল দেখেন ও আপনার হয়ে এসব করতে পারেন, আর প্রেসক্রিপশন, ওষুধ, রিপোর্ট ও সিরিয়ালের নোটিফিকেশন পান। প্রোফাইল বদল, অ্যাকাউন্ট মোছা বা রক্তের রিকোয়েস্ট পারেন না। কেয়ারগিভার শুধু রোগীর দিকের কাজ করেন: আপনি ডাক্তার (বা অন্য পেশাদার, প্যাথলজি, ফার্মেসি) হলে আপনার রোগীদের অ্যাপয়েন্টমেন্ট, তাঁদের ফোন নম্বর ও নোট, আপনার লেখা প্রেসক্রিপশন বা আপনার কাজের রিপোর্ট তিনি দেখেন না, নিশ্চিত বা বাতিলও করতে পারেন না। আপনি দেখেন তাঁর নাম ও ইমেইল (রাজি হওয়ার আগে শুধু ইমেইল); আপনি বা তিনি যেকোনো সময় সংযোগ সরাতে পারেন
পরিবারের সদস্য (নাম, সম্পর্ক, বয়স, লিঙ্গ, ঐচ্ছিক মোবাইল; সর্বোচ্চ ৬ জন)যাঁদের নিজের অ্যাকাউন্ট নেই, তাঁদের নামে সিরিয়াল নেওয়া আর তাঁদের নম্বর দিয়ে প্রেসক্রিপশন যোগ করাশুধু আপনি (আর কেয়ারগিভার); সিরিয়াল নিলে ডাক্তার সেই সদস্যের নাম, বয়স, লিঙ্গ দেখেন
বাসায় সেবা আর অ্যাম্বুলেন্সের রেটিং ও মন্তব্য, রিপোর্টমান বোঝা আর অপব্যবহার ঠেকানোর জন্যরেটিংয়ের গড় সবাই দেখেন; মন্তব্য ডাক্তার/নার্স বা অ্যাম্বুলেন্সের মালিক দেখেন কে দিয়েছেন তা ছাড়া; রিপোর্ট শুধু অ্যাডমিন
ফার্মেসির রেটিং — দিক ধরে: ব্যবহার; ঠিক ওষুধ ও ন্যায্য দাম (যিনি কিনেছেন); ডেলিভারির দ্রুততা (যিনি অনলাইনে পেয়েছেন); মন্তব্যদোকানের সেবার মান বোঝাদেওয়া যায় অ্যাপ থেকে ফোনের ১ ঘণ্টা পর থেকে ৭ দিনের মধ্যে, বা সেই দোকান থেকে ওষুধ পাওয়ার ৭ দিনের মধ্যে; নিজের দোকানে নয়। মোট গড় আর প্রতিটা দিকের গড় সবাই দেখেন; মন্তব্য দোকানের মালিক দেখেন কে দিয়েছেন তা ছাড়া
ফোন নম্বর যাচাইয়ের কোড (চালু হলে)বাসায় সেবা চালু করার আগে নম্বরটা আপনার কি না দেখার জন্য; SMS গেটওয়ের মাধ্যমে কোড যায়কোড শুধু এনক্রিপ্ট করা রূপে ১০ মিনিট থাকে; সার্ভার শুধু মনে রাখে নম্বরটা যাচাই হয়েছে কি না
অ্যাম্বুলেন্সের তথ্য (সার্ভিস/চালকের নাম, ফোন, গাড়ির নম্বর, ধরন, এলাকা, ভাড়া ও ভাড়ার তালিকা, খালি আছে কি না; ঐচ্ছিক গাড়ির অপেক্ষার জায়গা)মানুষ যেন খুঁজে সরাসরি ফোন করতে পারে, আর কাছের খালি গাড়ি আগে পানঅনুমোদনের পর সবাই (গাড়ির নম্বর শুধু মালিক ও অ্যাডমিন)। অপেক্ষার জায়গা চালক ফোনের GPS দিয়ে দিলে সার্ভারে শুধু প্রায় ১ কিমির ঘরে কেটে রাখা হয়, কাউকে দেখানো হয় না — রোগী শুধু পুরো কিলোমিটারে দূরত্ব দেখেন; চালক যেকোনো সময় জায়গা মুছতে পারেন। কে কোন অ্যাম্বুলেন্সে ফোন করেছেন তা শুধু রেটিংয়ের যোগ্যতা যাচাইয়ে রাখা হয়
ফার্মেসির তথ্য (নাম, ড্রাগ লাইসেন্স নম্বর, ফোন, ঠিকানা, দোকানের লোকেশন, খোলার সময়, ছাড় ও ছাড়ের শর্ত (কত টাকার বেশি কিনলে, কত টাকার বেশিতে ডেলিভারি ফ্রি, ছোট নোট), অনলাইনে বিক্রি করলে ডেলিভারির দূরত্ব-চার্জ-নোট, দোকানের কোড/QR, স্টকের ওষুধের নামের তালিকা)কাছের মানুষ খোলা দোকান খুঁজে সরাসরি ফোন করার আর প্রেসক্রিপশন পাঠানোর জন্যঅনুমোদনের পর সবাই (লাইসেন্স নম্বর আর সঠিক লোকেশন শুধু মালিক ও অ্যাডমিন; লোকেশন থেকে শুধু দূরত্ব দেখানো হয়)
ওষুধ খোঁজা (কোন ওষুধ, জেলা/উপজেলা, আনুমানিক লোকেশন ~১ কিমি)কাছের সর্বোচ্চ ১৫টা ফার্মেসিকে জিজ্ঞেস করাদোকান দেখে শুধু ওষুধের নাম, এলাকা আর দূরত্ব — আপনার নাম বা ফোন নয়; "আছে" বলা দোকানগুলো শুধু আপনি দেখেন। খোঁজ ৬ ঘণ্টা পর বন্ধ হয়, তার ২ দিন পর মুছে যায়
শেষ রক্তদানের তারিখ বদলের ইতিহাস (আগের ও নতুন তারিখ, কখন, সতর্কতা দেখানো হয়েছিল কি না)তারিখ পিছিয়ে ঝুঁকি নেওয়া বা অপব্যবহার ধরার জন্যশুধু অ্যাডমিন
তথ্য সংশোধনের অনুরোধ (আপনার নাম, এখনকার ও চাওয়া শেষ রক্তদানের তারিখ, কী ভুল হয়েছিল)অ্যাডমিন দেখে তারিখ ঠিক করে দেওয়ার জন্যআপনি আর অ্যাডমিন; অ্যাকাউন্ট মুছলে মুছে যায়
জরুরি আহ্বানে সাড়া (কাকে জানানো হয়েছে, কে "আসছি" বলেছেন, আনুমানিক দূরত্ব, রক্তের গ্রুপ)কতজন আসছেন গুনে ভিড় এড়ানো আর আহ্বান শেষ হলে জানানোব্যবহারকারীরা শুধু মোট সংখ্যা দেখেন; নাম কেউ দেখেন না, অ্যাডমিনও শুধু সংখ্যা দেখেন
ব্লাড ব্যাংকের তথ্য (নাম, ধরন, ফোন, ঠিকানা, এলাকা, খোলার সময়, সেবা, বেসরকারি হলে লাইসেন্স নম্বর)মানুষ যেন খুঁজে সরাসরি ফোন করতে পারেঅনুমোদনের পর সবাই (লাইসেন্স নম্বর শুধু মালিক ও অ্যাডমিন)
অ্যাপ থেকে অ্যাম্বুলেন্স, ফার্মেসি বা ব্লাড ব্যাংকে ফোন (কে, কোনটায়, কখন)মালিককে শুধু মোট সংখ্যা দেখানো (কে ফোন করেছেন তা নয়), আর অ্যাম্বুলেন্স ও ফার্মেসিতে ফোনের পর রেটিং দেওয়ার সুযোগশুধু সার্ভার; মালিক দেখেন দিনে কতবার। লগইন ছাড়া ফোন গোনা হয় না
অ্যাপের ভেতরের নোটিফিকেশনের তালিকাঘণ্টা আইকনে আগের নোটিফিকেশন দেখানোর জন্যশুধু আপনি; ২১ দিন পর মুছে যায়
অ্যাপে অডিও/ভিডিও কল (কে কাকে, কোন কাজে — রক্তের অনুরোধ, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাম্বুলেন্স বা অর্ডার — কখন, কতক্ষণ, ধরল কি না)যাঁদের সাথে আগে থেকেই কাজ চলছে শুধু তাঁদের মধ্যে ফোন নম্বর ছাড়া কল করা, মিসড কলের খবর আর কলের তালিকা দেখানোশুধু কলের দুই পক্ষ (অনলাইন অ্যাপয়েন্টমেন্টে ডাক্তারের সহকারীও); কথা বা ভিডিও কখনো রেকর্ড বা জমা হয় না, কল চলার সময় শুধু আমাদের কল-সার্ভার দিয়ে যায়। ১৮০ দিন পর, আর কোনো পক্ষের অ্যাকাউন্ট মুছলে সাথে সাথে, মুছে যায়। কাউকে "যোগাযোগ বন্ধ" (ব্লক) করলে উনি আপনাকে আর অ্যাপে কল বা মেসেজ করতে পারেন না — উনি জানতে পারেন না যে ব্লক করা হয়েছে; কোনো কল নিয়ে রিপোর্ট করলে কলের তথ্য (কে, কখন, কতক্ষণ) Lifolo টিম দেখে
অ্যাপের মেসেজ (লেখা, ছবি, লোকেশন; পাঠানো ও পড়ার সময়)যাঁদের সাথে আগে থেকেই কাজ চলছে (কলের মতো একই নিয়ম) শুধু তাঁদের মধ্যে ফোন নম্বর ছাড়া কথা বলাশুধু কথোপকথনের দুজন; ছবি খোলে কিছুক্ষণের জন্য বানানো গোপন লিংকে। সার্ভারে জমা থাকে, এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড নয়; রিপোর্ট করা মেসেজ Lifolo টিম দেখে। ছবি পাঠানোর আগে সার্ভার ছবির ভেতরের তথ্য (EXIF — GPS লোকেশন, ক্যামেরা, সময়) মুছে ছোট করে। ১০ মিনিটের মধ্যে নিজের মেসেজ মুছে ফেলা যায়
অ্যাপের ভাষানোটিফিকেশন আপনার ভাষায় পাঠানোর জন্যশুধু সার্ভার
কতদূর যেতে রাজি আর যাতায়াত খরচের পছন্দশুধু মানানসই রিকোয়েস্টে নোটিফিকেশন পাঠানোর জন্যশুধু সার্ভার; সাড়া দিলে রক্তপ্রার্থী দেখেন আপনি কত দূরে আর খরচ লাগবে কি না
শেয়ার করা রিকোয়েস্টের লিংকপরিচিতদের কাছে রিকোয়েস্ট পাঠানোর জন্যলিংক যার কাছে আছে সে-ই দেখতে পায়: রোগীর গ্রুপ, ব্যাগ, হাসপাতাল, জেলা, সময় আর যাতায়াত খরচ — রক্তপ্রার্থীর নাম, ফোন বা নোট নয়। কেউ লিংকটা লগইন করা অবস্থায় অ্যাপে বা ওয়েবে খুললে অন্য সব রিকোয়েস্টের মতোই রক্তপ্রার্থীর নাম আর নোটও দেখেন (ফোন নম্বর নয়)
অ্যাপ, ওয়েব ও সার্ভারের ক্র্যাশ/ভুলের প্রযুক্তিগত তথ্য (ফোন/ব্রাউজারের ধরন, ভার্সন, কোথায় ভুল হলো — নাম, ইমেইল, ফোন নম্বর বা টোকেন মুছে)সমস্যা ঠিক করার জন্য (Sentry)শুধু অ্যাপের ডেভেলপার

কাগজের ছবি: অ্যাম্বুলেন্স, ফার্মেসি, ব্লাড ব্যাংক, প্যাথলজি বা পেশাদার ব্যাজের জন্য যে কাগজের ছবি (রেজিস্ট্রেশন, ফিটনেস, লাইসেন্স, সনদ, পরিচয়পত্র) দেন, তা শুধু Lifolo টিম যাচাইয়ের জন্য দেখে; অ্যাপে আর কেউ দেখেন না। তালিকা বা অ্যাকাউন্ট মুছলে ছবিগুলোও মুছে যায়।

অ্যাম্বুলেন্স ডাকুন: "অ্যাম্বুলেন্স ডাকুন" চাপলে (লগইন লাগে) আপনার বাছা এলাকা (জেলা, উপজেলা, ইউনিয়ন), গাড়ির ধরন, দেওয়া ঠিকানা/চেনা জায়গা, নোট, মোবাইল নম্বর, নাম আর (আপনি "আমার এখনকার জায়গা" চাপলে বা অনুমতি আগেই থাকলে) ফোন বা ব্রাউজারের এককালীন লোকেশন সার্ভারে যায় — অ্যাপের ভেতরে কোনো ম্যাপ নেই, আর কাছের কয়েকটা খালি অ্যাম্বুলেন্সের মালিক/চালকের কাছে নোটিফিকেশন যায়। রাজি হওয়ার আগে চালকেরা শুধু দূরত্ব (পুরো কিলোমিটারে), এলাকা, গাড়ির ধরন, ঠিকানা আর নোট দেখেন — আপনার নাম, ফোন বা ঠিক লোকেশন নয়। যে চালক রাজি হন শুধু তিনি, শুধু সেই অনুরোধে, আপনার নাম, মোবাইল আর ঠিক লোকেশন (ম্যাপে খুলতে) পান; আপনি দেখেন গাড়ির নাম আর চালকের ফোন (গাড়ির নম্বর নয়)। অপেক্ষার সময় কোনো গাড়িতে ফোন করলে সেটা অনুরোধের সাথে লেখা হয়। ভাড়া (২.৩০.০ থেকে): আপনি "কোথায় যাবেন" (হাসপাতাল/ক্লিনিক, বা লেখা জায়গা), সর্বোচ্চ ভাড়া আর অক্সিজেন লাগবে কি না দেন — চালকেরা রাজি হওয়ার আগে গন্তব্যও দেখেন (তাঁদের নোটিফিকেশনে গন্তব্য বা ঠিকানা থাকে না); চালকের বলা ভাড়া আর আপনি যেটায় "রাজি" হন সেই ভাড়া অনুরোধে রাখা হয়। রেটিংয়ে "বলা ভাড়ার চেয়ে বেশি নিয়েছে" বাছলে তা কে বলেছেন ছাড়া শুধু গাড়ির মোট সংখ্যায় গোনা হয়, যা অ্যাডমিন দেখেন। জায়গা (২.৩১.০ থেকে): Google Maps থেকে জায়গা শেয়ার করলে বা লিংক দিলে লিংকের জায়গাটা এখনকার জায়গার মতোই ঠিক লোকেশন হিসেবে যায়, আর তা থেকে উপজেলা আপনা থেকে বসে; ছোট লিংক (maps.app.goo.gl) হলে আমাদের সার্ভার শুধু জায়গার অক্ষাংশ-দ্রাঘিমাংশ পড়তে লিংকটা Google-এ খোলে — আপনার নাম, ফোন বা অন্য কিছু পাঠায় না, লিংকও রাখে না। "Google ম্যাপে দেখুন" চাপলে জায়গাটা আপনার ফোনের Google Maps অ্যাপে বা ব্রাউজারে খোলে; তখন Google-এর নিজের গোপনীয়তা নীতি খাটে। গন্তব্য হাসপাতাল/ক্লিনিকের তালিকা (সরকারি DGHS তালিকা) থেকে বাছা বা লেখা যায়। অনুরোধ শেষ, বাতিল বা সময় পেরোনোর ২৪ ঘণ্টা পর ঠিক লোকেশন, মোবাইল, ঠিকানা, নোট, নাম আর গন্তব্য মুছে ফেলা হয়; শুধু কোন গাড়ি, কখন, অবস্থা আর ঠিক হওয়া ভাড়া থাকে (রেটিংয়ের যোগ্যতা আর বেশি ভাড়ার অভিযোগ যাচাইয়ের জন্য)। অ্যাকাউন্ট মুছলে আপনার সব অনুরোধ মুছে যায়।

লোকেশন: রক্তদানের জন্য আপনার সঠিক ঠিকানা বা সঠিক GPS অবস্থান কখনো সংরক্ষণ বা দেখানো হয় না। কাছের অ্যাম্বুলেন্স, ফার্মেসি বা প্যাথলজি সাজাতে আপনার ফোনের লোকেশন পাঠানো হলে তা শুধু সেই খোঁজে দূরত্ব মাপতে ব্যবহার হয়, সংরক্ষণ করা হয় না (অ্যাম্বুলেন্সের খোঁজে আগে প্রায় ১ কিমিতে কেটে নেওয়া হয়)। Android অ্যাপ সাধারণত শুধু আনুমানিক লোকেশনের অনুমতি চায়; সঠিক লোকেশনের অনুমতি চাওয়া হয় শুধু যখন অ্যাম্বুলেন্স চালক "গাড়ি যেখানে অপেক্ষা করে" জায়গাটা দেন, বা অ্যাম্বুলেন্স ডাকার সময় আপনি নিজে "লোকেশন দিন" চাপেন। দোকানের QR স্ক্যানে ক্যামেরার অনুমতি চাওয়া হয় না।

ফোন বা ব্রাউজারে যা থাকে: ওষুধ খাওয়ার অ্যালার্ম শুধু আপনার ফোনে থাকে, সার্ভারে যায় না। ওয়েব অ্যাপে লগইন, এলাকা, ভাষা আর থিম আপনার ব্রাউজারেই থাকে।

টাকা: অ্যাপের ভেতর দিয়ে কোনো টাকা যায় না। ডাক্তার/নার্সের ফি, ওষুধের দাম আর পরীক্ষার দাম সরাসরি দেওয়া হয় (দোকানে, ক্যাশ অন ডেলিভারিতে বা সেবাদাতাকে)। রিপোর্ট দেখানোর ফি রোগী নিজে ডাক্তারের bKash/Nagad/Rocket নম্বরে পাঠান; অ্যাপে শুধু TrxID থাকে, যাতে ডাক্তার মিলিয়ে নিতে পারেন।

বাসায় সেবায় (ডাক্তার/নার্স) ঠিকানা অ্যাপে দেওয়া হয় না, ফোনে বলেন; শুধু প্যাথলজির "বাসা থেকে নমুনা" আর ফার্মেসির অনলাইন অর্ডারে ঠিকানা দিতে হয় (নিয়ম ওপরের টেবিলে)। "রক্ত দেব" চাপার আগে স্বাস্থ্য-সংক্রান্ত যে প্রশ্নগুলোতে টিক দেন, সেগুলো কোথাও সংরক্ষণ করা হয় না।

পেমেন্ট (অনলাইনে টাকা পাঠানো)

লাইফলো টাকা গ্রহণ বা সংরক্ষণ করে না; পেমেন্ট সরাসরি সেবাদাতার কাছে যায়। আপনি বিকাশ, নগদ, রকেট বা উপায়ে টাকা পাঠান সরাসরি ডাক্তার, ফার্মেসি, প্যাথলজি বা অ্যাম্বুলেন্সের নিজের নম্বরে। লাইফলো কোনো টাকা ধরে রাখে না, ভাগ করে না, পেমেন্টের জন্য কোনো ফি নেয় না, আর আপনার বা সেবাদাতার মোবাইল ওয়ালেট, SMS বা নোটিফিকেশন পড়ে না।

তথ্য কোথায় থাকে আর কারা প্রক্রিয়া করে

এই সেবাদাতারা শুধু আমাদের হয়ে ওপরের কাজগুলো করে। এর বাইরে তথ্য কারো সাথে শেয়ার করা হয় না, বিক্রি করা হয় না, বিজ্ঞাপনে ব্যবহার হয় না। আপনি নিজে যাঁদের বেছে নেন — ডাক্তার, ফার্মেসি, প্যাথলজি, কেয়ারগিভার, সাড়া দেওয়া রক্তদাতা বা রক্তপ্রার্থী, রাজি হওয়া অ্যাম্বুলেন্স চালক — তাঁরা শুধু ওপরের টেবিলে লেখা তথ্যটুকু পান। আইনে বাধ্য হলে (আদালত বা সরকারি কর্তৃপক্ষের বৈধ আদেশ) যতটুকু চাওয়া হয় শুধু ততটুকু দিতে হতে পারে।

নিরাপত্তা: অ্যাপ, ওয়েব আর সার্ভারের সব যোগাযোগ এনক্রিপ্ট করা (HTTPS)। লগইনে পাসওয়ার্ড নেই; লগইনের কোড ডাটাবেসে সরাসরি রাখা হয় না, শুধু তার এনক্রিপ্ট করা রূপ (hash), আর ১০ মিনিট পর বাতিল। আপনার এলাকা প্রায় ১ কিমিতে কেটে রাখা হয়। ব্যাকআপের বাইরের কপি এনক্রিপ্ট করা। সার্ভারে শুধু Lifolo টিম ঢুকতে পারে।

কতদিন রাখা হয়

তথ্যকতদিন
অ্যাকাউন্ট, প্রোফাইল, রিকোয়েস্ট, প্রশ্নোত্তর, টিপস, তালিকাঅ্যাকাউন্ট থাকা পর্যন্ত (মুছলে নিচের নিয়মে)
প্রেসক্রিপশন, ফার্মেসি ও প্যাথলজির অনুরোধ, রিপোর্ট, রিপোর্টের টাকার রেকর্ডচিকিৎসার ইতিহাস হিসেবে অ্যাকাউন্ট মোছা পর্যন্ত (নিজে থেকে মোছে না)
লগইনের কোড, ফোন যাচাইয়ের কোড১০ মিনিট (এনক্রিপ্ট করা রূপে)
অ্যাপের ভেতরের নোটিফিকেশনের তালিকা২১ দিন
অ্যাপে কলের রেকর্ড (কে, কখন, কতক্ষণ — কথা বা ভিডিও নয়, ওগুলো রেকর্ডই হয় না)১৮০ দিন
কল নিয়ে রিপোর্ট (কে, কেন, কলের সময়-ধরন)Lifolo টিম দেখা পর্যন্ত, তারপর ১ বছর
কল-সার্ভারের প্রযুক্তিগত লগ১৪ দিন
অ্যাপের মেসেজ ও ছবিকাজ শেষে কথোপকথন বন্ধ হওয়ার ৯০ দিন পর; মুছে ফেলা মেসেজ সাথে সাথে; কোনো পক্ষের অ্যাকাউন্ট মুছলে পুরো কথোপকথন সাথে সাথে
ওষুধ খোঁজা৬ ঘণ্টা খোলা থাকে, তার ২ দিন পর মোছে
অ্যাম্বুলেন্স ডাকার সঠিক লোকেশন, মোবাইল, ঠিকানা, নোট, নাম, গন্তব্যঅনুরোধ শেষ, বাতিল বা সময় পেরোনোর ২৪ ঘণ্টা পর মোছে
ফার্মেসির অনলাইন অর্ডারের ঠিকানা-ফোনঅর্ডার শেষ বা বাতিলের ৭ দিন পর অর্ডার থেকে মোছে
ক্র্যাশ রিপোর্ট (Sentry, নাম-ইমেইল-ফোন ছাড়া)সর্বোচ্চ ৯০ দিন
সার্ভারের সাধারণ লগ (IP ঠিকানা, সময়, কোন পাতা)কয়েক সপ্তাহ, তারপর নিজে থেকে মোছে
ডাটাবেসের ব্যাকআপসার্ভারে ১৪ দিন; বাইরের এনক্রিপ্ট করা কপি (চালু থাকলে) সর্বোচ্চ ৯০ দিন
নিষেধাজ্ঞার একমুখী hash (নিচে দেখুন)স্থায়ী

অ্যাকাউন্ট মোছা

তিনভাবে মুছতে পারেন:

কী হয়:

অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখা

মুছতে না চাইলে কিছুদিনের জন্য অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখতে পারেন (অ্যাপে বা ওয়েবে, নিজের অ্যাকাউন্টের জন্য; কেয়ারগিভার রোগীর হয়ে এটা করতে পারেন না)। কিছুই মোছে না, আর কোনো মেয়াদ নেই — যতদিন বন্ধ থাকুক, নিজে থেকে মুছে যায় না।

স্বাস্থ্য তথ্যের সম্মতি

বাংলাদেশের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইনে স্বাস্থ্য তথ্য সংবেদনশীল তথ্য। তাই আপনি নিজে নতুন স্বাস্থ্য তথ্য দেওয়ার আগে — প্রেসক্রিপশন বা রিপোর্ট যোগ, রক্তের গ্রুপ, ওজন বা শেষ রক্তদানের তারিখ দেওয়া বা বদলানো, সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট, কেয়ারগিভারকে দেখানো, প্রেসক্রিপশনসহ অনলাইন অর্ডার, বাসা থেকে নমুনা — অ্যাপ বা ওয়েব একবার আপনার স্পষ্ট সম্মতি চায়। সম্মতি দুটো, আলাদা: (১) আপনার স্বাস্থ্য তথ্য Lifolo-তে রাখা, আর (২) তা বাংলাদেশের বাইরের সার্ভারে রাখা (এখন ইউরোপে; ওপরে "তথ্য কোথায় থাকে")। পর্দায় লেখা থাকে কী তথ্য, কেন, কোথায়, আর কে দেখে, কতদিন থাকে আর কীভাবে তুলে নেবেন। "রাজি আছি" চাপলে দুটোই দেন; আমরা প্রতিটা আলাদা করে লিখে রাখি — কোনটা, কোন লেখার ভার্সনে, কবে, আর অ্যাপ, ওয়েব না ডেস্কটপ থেকে। সম্মতির লেখা বদলালে আবার জিজ্ঞেস করা হয়।

আপনার অধিকার ও পছন্দ

বয়স

Lifolo ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য। পরিবারের ছোটদের সেবা (সিরিয়াল, প্রেসক্রিপশন) অভিভাবক নিজের অ্যাকাউন্ট থেকে "পরিবারের সদস্য" হিসেবে নেন। ১৮-র কম বয়সী কারো অ্যাকাউন্ট আছে জানলে আমরা তা মুছে দিতে পারি।

স্বাস্থ্য-পরামর্শ সম্পর্কে

Health Discussion আর Health Tips-এর লেখা সাধারণ পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসা নয়। প্রেসক্রিপশন আর তার দায় যে ডাক্তার লিখেছেন তাঁর; পরীক্ষার ফলের দায় সেই প্যাথলজির। ইনজেকশন, স্যালাইন বা ক্যানুলার জন্য বাসায় নার্স ডাকতে ডাক্তারের প্রেসক্রিপশন লাগে। জরুরি অবস্থায় ৯৯৯-এ ফোন করুন। ভুল বা ক্ষতিকর লেখা রিপোর্ট করা যায়; অ্যাডমিন দেখে মুছে দেন।

হাসপাতালের তালিকার উৎস

সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) প্রকাশ্য Facility Registry (hris.mohfw.gov.bd) থেকে নেওয়া। সিটি কর্পোরেশনের থানার নাম অ্যাপের নিজের তালিকা। জেলা-উপজেলা-ইউনিয়নের তালিকা github.com/nuhil/bangladesh-geocode (MIT License) থেকে। GPS থেকে জেলা চেনার সীমানা: OCHA/HDX — Bangladesh Subnational Administrative Boundaries (COD-AB, CC BY-IGO)।

আগের ছবি-ভিত্তিক ওষুধের অর্ডার ১৫ অক্টোবর ২০২৬ থেকে বন্ধ, আর তার প্রেসক্রিপশনের ছবি মুছে ফেলা হয়েছে। এখন শুধু ডাক্তারের দেওয়া ডিজিটাল প্রেসক্রিপশন ফার্মেসিতে পাঠানো যায় (ওপরের টেবিল)।

গুরুত্বপূর্ণ

অ্যাপ শুধু সম্ভাব্য রক্তদাতা আর সেবাদাতা খুঁজে দেয়। রক্ত দেওয়া যাবে কি না, সেই সিদ্ধান্ত ব্লাড ব্যাংক বা চিকিৎসক ক্রসম্যাচ করে নেবেন। ব্যবহারের নিয়ম: ব্যবহারের শর্ত।

এই পলিসির বদল

বদলালে এই পাতার ওপরের তারিখ বদলানো হবে; বড় বদল হলে অ্যাপেও জানানো হবে।

যোগাযোগ

Lifolo — [email protected] · https://lifolo.com


English

Last updated: 23 October 2026. This policy covers the Lifolo Android app and the website https://lifolo.com; the same account works in both. The app used to be called Get Blood.

In short

Without logging in, anyone can see the directories (doctors, home care, ambulances, pharmacies, blood banks, labs), Q&A and tips (askers' names hidden), emergency appeals and nearby blood requests (without the requester's name, phone or note). The area you pick as a guest is kept only on your phone or browser.

What we collect

These are exactly the answers we give in Google Play's Data safety form. "Required" means it is needed for the account or the app to work; everything else you give only when you use that feature.

TypeWhat it is in LifoloRequired?Why
NameYour profile name; a family member's or patient's nameYesApp functionality, account management
Email addressYour login email; a caregiver's or doctor's assistant's emailYesApp functionality, account management
User IDsYour account ID (uid)YesApp functionality, account management
AddressHome sample collection, pharmacy delivery, ambulance pickup place, business addressNoApp functionality
Phone numberYour mobile number (contact, verification)NoApp functionality, fraud prevention and security
Other personal infoDate of birth, gender (optional), professional registration/licence numberNoApp functionality, fraud prevention and security
Other financial infoTrxID of a report-review fee, a doctor's bKash/Nagad/Rocket number (Lifolo holds no money)NoApp functionality
Health infoBlood group, last donation, weight, prescriptions, medicines, tests and reports, the problem described in an appointmentNoApp functionality
Approximate locationYour area (rounded to about 1 km) and district/upazilaNoApp functionality
Precise location"Use my location" when calling an ambulance, an ambulance's waiting place, a pharmacy's shop pin (a user's own location is coarsened to about 1 km on the server)NoApp functionality
PhotosProfile photo, report photos, licence/certificate/ID photos (for verification)NoApp functionality, fraud prevention and security
App interactionsTapping Call for an ambulance, pharmacy, blood bank or home-care professional in the app (who, which, when)NoApp functionality (rating eligibility), analytics (owners see only totals)
In-app search history"Find a medicine" (medicine name + area)NoApp functionality
Other user-generated contentHealth discussion questions/answers, tips, ratings and comments, blood requests, help/appeal messagesNoApp functionality
Crash logsError reports from the app, web and server (Sentry; names, emails, phone numbers and tokens removed)Yes (cannot be turned off)Finding and fixing problems
DiagnosticsApp freezes (ANR), phone model, Android version, app versionYesFinding and fixing problems
Device or other IDsNotification token (Firebase Cloud Messaging)Yes (when logged in)App functionality (sending notifications)

Not collected: web browsing history, contacts, calendar, SMS or email contents, audio, files (documents only as photos), fitness data, purchase history, card numbers, race or ethnicity, political or religious beliefs, sexual orientation, installed apps, advertising ID. Location is never collected in the background.

Kept only on your phone: medicine alarms, language and theme, recent areas. The health questions you tick before tapping "I'll donate" are not stored anywhere.

Who sees what

Live serial: patients (and their caregivers) see only numbers — the serial now being seen, how many are ahead and an estimated time — never other patients' names. A "running late" request (10/20/30/60 minutes plus a short note) is seen by the doctor and their assistants.

Prescriptions: the full prescription (patient name, age, gender, complaints, findings, diagnosis, medicines, tests, advice, follow-up, doctor details) is seen only by the writing doctor, the patient once it is in their account, and the patient's caregivers — not by the doctor's assistants. Anyone with the prescription code or QR can open the verification page without logging in; it shows only whether the prescription is genuine or cancelled, the date and the doctor (name, degrees, BMDC number, chamber) — never the patient's name, age or phone, the medicines, tests, complaints or diagnosis. Approved pharmacies open the code in their own account to see what to dispense (see "Pharmacies"). Doctors can add assistants by email (up to 5); assistants enter walk-in patients (name, age, gender, phone), run the serial queue and check report-review payments, but cannot read prescriptions or report results. A patient adds a paper prescription to their account with its code plus their own or a family member's phone number — only that one prescription; every paper prescription is added separately by its own code, and later prescriptions never go to anyone's account by themselves. (After an appointment booked in the app, the doctor's prescription goes straight to that patient's account.) Family members without an account (name, relation, age, gender, optional phone; up to 6) are kept in your profile.

Pharmacies: you can send a prescription to a pharmacy, either in the shop (found by its QR, name or code) or as an online delivery order (delivery address, mobile number, optional note; paid in the shop or cash on delivery — no money goes through the app). The pharmacy sees the patient's name and age, the doctor's name, degrees and BMDC number, the date, the medicines (dose, quantity needed, what was already bought where) and your note — not complaints, diagnosis or your profile phone; the delivery address and phone only while the online order is open — they are deleted from the order 7 days after it is completed or cancelled, and at once if the pharmacy removes its listing or its account is deleted. Any approved pharmacy given the prescription code can open the same medicine view at the counter. What each pharmacy gave is recorded on the prescription so you see bought/left and get a reminder 2 days before purchased medicines run out; a pharmacy's "not in stock" list holds only medicine names and counts. A pharmacy's stock and accounting books (items, cost and sale prices, discounts, quantities, expiry, purchases, sales, write-offs) are private to the shop owner (the shop's own sale prices are used only to show patients an estimated total); a sale recorded from a prescription keeps only the prescription code in the shop's books, not the patient's name, and the whole ledger is deleted with the shop owner's account. Pharmacy ratings are by aspect — behaviour (anyone who called from the app, from 1 hour after the call and within 7 days), right medicine and fair price (buyers), delivery speed (online buyers) — within 7 days of buying; not for your own shop. Everyone sees the averages; owners see comments without who wrote them. Ambulance and home-care ratings work the same way: public averages, and comments shown to the owner or professional without the rater's name.

Pathology labs: approved labs list their details, test prices, report time, discount and home-collection fee (licence number only for the owner and admin). When you send tests, the lab sees the patient's name, age, gender, the doctor's name and the tests — not complaints, diagnosis or your profile phone; a lab can also open the same request from the prescription code. For a home sample collection you give an address, phone, day, time slot and note: these are shared only with that lab and you/your caregivers (never in listings or with the doctor); the lab sees them only while the order is open, and they are deleted at once if the lab declines the home visit; notifications carry only a short area name, never the phone. Cancelling the home visit removes the address and phone from the order; they are also removed from a lab's open orders when it removes its listing and from all its orders when its account is deleted. Your last home address is kept only to pre-fill the form for you. Reports (results, ranges, notes, up to 2 photos) are seen by you, your caregivers and the lab; next to a report you (and the doctor, when allowed) also see earlier results for the same tests (the last 5 per item); a lab sees only its own earlier results for that patient, never another lab's. The prescribing doctor sees results only after you pay the report-review fee and the doctor or an assistant confirms it, or if the doctor charges no fee; otherwise only the status. Report-review fees go straight to the doctor's own bKash/Nagad/Rocket number; we keep only the TrxID you enter, which the doctor and their assistants see to check it.

Caregivers: you can invite up to 2 caregivers by email; once they accept, they can see and act on your prescriptions, pharmacy and lab requests (including the home-sample address), reports, report payments, appointments and serial, and get those notifications. They cannot change your profile, delete your account or make blood requests; you or they can remove the link at any time. Caregivers act only on the patient side: if you are a doctor (or another professional, a lab or a pharmacy), they do not see, confirm or cancel your patients' appointments and do not see your patients' phone numbers or notes, the prescriptions you wrote or your lab work. If the email has no Lifolo account yet, the invitation is kept with that email until someone logs in with it (you can remove it any time); Lifolo never tells anyone whether an email has an account. Until they accept, you see only the email.

Ambulances: owners can list vehicles after admin approval (vehicle number only for the owner and admin). A driver may optionally set where the vehicle waits using the phone's GPS — the precise-location permission is requested only for this, or when you tap "Use location" while calling an ambulance — and it is stored coarsened to about 1 km and never shown; patients see only whole-kilometre distances, and drivers can remove it. When you look for an ambulance, your location (rounded to about 1 km) is used only to sort the list and is not stored; the same applies to sorting pharmacies and labs. Drivers get a "still available?" notification before their 12-hour availability runs out.

Call an ambulance: when you tap "Call an ambulance" (login needed), the pickup address or landmark, note, mobile number, name and — if you allow it — your phone or browser location go to our server, and a few nearby free ambulance owners/drivers get a notification. Before accepting, drivers see only the distance (whole kilometres), the pickup text and note — not your name, phone or exact location. Only the driver who accepts, and only for that request, gets your name, mobile and exact location (to open in a map app); you see the vehicle name and the driver's phone (not the vehicle number). Calls you make while waiting are linked to the request. 24 hours after the request is finished, cancelled or expired, the exact location, mobile, address, note and name are deleted; only which vehicle, when and the outcome remain (for rating eligibility). Deleting your account deletes all your requests.

Money: no money goes through the app. Doctor and nurse fees, medicine and test prices are paid directly (in the shop, cash on delivery or to the provider). Report-review fees go straight to the doctor's own bKash/Nagad/Rocket number; we keep only the TrxID you enter.

Location: for ambulance, pharmacy and lab sorting, your phone's location is used only to measure distance for that search and is not stored (for ambulances it is first rounded to about 1 km). The Android app normally asks only for approximate location; precise location is asked only when an ambulance driver sets the waiting place or you tap "Use location" while calling an ambulance. No camera permission is needed to scan a shop's QR code.

Payments (sending money online)

Lifolo does not receive or hold any money; payments go directly to the service provider. You send money by bKash, Nagad, Rocket or Upay straight to the doctor's, pharmacy's, lab's or ambulance's own number. Lifolo never holds, splits or settles money, takes no fee per payment, and never reads your or the business's mobile wallet, SMS or notifications.

Where data is stored and who processes it

These providers only do these jobs for us. We do not share your data with anyone else, never sell it and never use it for ads. The people you choose — doctors, pharmacies, labs, caregivers, donors or requesters who respond, the ambulance driver who accepts — get only the data described above. We may have to disclose data if the law requires it (a valid order from a court or authority), and then only what is asked for.

Security: all traffic between the app, the website and the server is encrypted (HTTPS). There are no passwords; login codes are stored only as a hash and expire after 10 minutes. Your area is coarsened to about 1 km. Off-site backups are encrypted. Only the Lifolo team can access the server.

How long we keep data

DataHow long
Account, profile, requests, Q&A, tips, listingsWhile your account exists (then as described below)
Prescriptions, pharmacy and lab requests, reports, report-payment recordsKept as your health history until you delete your account
Login codes, phone verification codes10 minutes (hashed)
In-app notification list21 days
In-app call records (who, when, how long — never the audio or video, which is not recorded)180 days
Reports about a call (who, why, the call's time and type)Until the Lifolo team handles them, then 1 year
Call server technical logs14 days
In-app messages and photos90 days after the conversation is closed; an unsent message at once; the whole conversation at once when either account is deleted
"Find a medicine"Open for 6 hours, deleted 2 days later
Ambulance call: exact location, mobile, address, note, name, destinationDeleted 24 hours after the request is finished, cancelled or expired
Pharmacy online order: delivery address and phoneRemoved from the order 7 days after it is completed or cancelled
Crash reports (Sentry, without names, emails or phones)Up to 90 days
Server logs (IP address, time, page)A few weeks, then deleted automatically
Database backups14 days on the server; off-site encrypted copies (when on) up to 90 days
One-way hash for a suspension (see below)Permanently

Deleting your account

You can delete your account in three ways:

What happens:

Switching your account off for a while

If you don't want to delete it, you can deactivate your account temporarily (in the app or on the web, for your own account; a caregiver cannot do this for the patient). Nothing is deleted and there is no time limit — however long it stays off, it is never deleted automatically.

Bangladesh's personal data protection law treats health data as sensitive. So before you yourself add new health information — adding a prescription or report, giving or changing your blood group, weight or last donation date, a psychologist appointment, sharing with a caregiver, an online order with a prescription, home sample collection — the app or website asks once for your explicit consent. There are two separate consents: (1) keeping your health information in Lifolo, and (2) keeping it on servers outside Bangladesh (now in Europe; see "Where data is stored" above). The screen says what data, why, where, who else sees it, how long it is kept and how to withdraw. "I agree" gives both; we record each one separately — which one, for which version of the text, when, and whether from the app, the website or the desktop app. When the consent text changes, you are asked again.

Your rights and choices

Age

Lifolo is for people aged 18 or over. Parents use services for children (serials, prescriptions) from their own account as a "family member". If we learn that someone under 18 has an account, we may delete it.

Health information and sources

Health posts and tips are general guidance, not a diagnosis or treatment. A prescription is the responsibility of the doctor who wrote it, and test results of the lab. In an emergency call 999. Wrong or harmful posts can be reported and are removed by the admin. The hospital, clinic and diagnostic centre list comes from the public DGHS Facility Registry (hris.mohfw.gov.bd); district/upazila/union names from github.com/nuhil/bangladesh-geocode (MIT License); district boundaries used to place your GPS location: OCHA/HDX Bangladesh COD-AB (CC BY-IGO). The earlier photo-based medicine ordering was closed on 15 October 2026 and its prescription photos were deleted. See also the Terms of Use.

Changes to this policy

When we change it, we update the date at the top; for big changes we also tell you in the app.

Contact

Lifolo — [email protected] · https://lifolo.com