Lifolo সম্পর্কে
বাংলাদেশের মানুষের জন্য একটা স্বাস্থ্য অ্যাপ ও ওয়েবসাইট: রক্ত, অ্যাম্বুলেন্স, ডাক্তার, ফার্মেসি, ল্যাব আর ব্লাড ব্যাংক — এক জায়গায়।
Lifolo-তে যা আছে
- রক্তের রিকোয়েস্ট: আশেপাশের রক্তদাতারা খবর পান, রাজি হলে সাড়া দেন।
- অ্যাম্বুলেন্স: কাছের গাড়ির তালিকা আর ফোন, অ্যাপ থেকে ডাকা।
- ডাক্তার: চেম্বার, সময় আর সিরিয়াল; অনলাইন ভিডিও চেম্বার; ডিজিটাল প্রেসক্রিপশন।
- ফার্মেসি: প্রেসক্রিপশন পাঠিয়ে ওষুধ নেওয়া, ওষুধ খোঁজা, ডেলিভারি।
- ল্যাব: পরীক্ষার দাম, বাসা থেকে নমুনা, রিপোর্ট অ্যাপেই।
- ব্লাড ব্যাংক, বাসায় সেবা, পরিবারের কেয়ারগিভার, অ্যাপের ভেতরে কল আর মেসেজ।
কারা তালিকায় থাকেন
ফার্মেসি, ল্যাব, অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংক আর ডাক্তার নিজের অ্যাকাউন্ট থেকে নিজের পাতা খোলেন। Lifolo তাঁদের কাগজ (লাইসেন্স, রেজিস্ট্রেশন) দেখে যাচাই করে, তারপর পাতা তালিকায় আসে। ব্যবসা নিজে পাতা বন্ধ করলে তালিকা থেকে সরে যায়।
তথ্য আর টাকা
- কোনো বিজ্ঞাপন নেই, তথ্য কখনো বিক্রি করা হয় না।
- প্রেসক্রিপশন, রিপোর্ট, রোগী আর রক্তদাতার পাতা খোঁজের সাইটে (Google ইত্যাদি) না দেখাতে আমরা মানা করে রাখি। খোঁজে আসে শুধু এই পরিচিতি, ব্যবসার জন্য তথ্য, অ্যাপের পাতা, নীতির পাতা আর ব্যবসার নিজের যাচাই করা পাতা।
- রক্ত কেনাবেচা নিষিদ্ধ। রক্তের রিকোয়েস্টে কোনো টাকার লেনদেন নেই।
- Lifolo কারও টাকা ধরে রাখে না: রোগী সরাসরি ব্যবসাকে দেন।
বিস্তারিত: প্রাইভেসি পলিসি আর ব্যবহারের শর্ত। যোগাযোগ: অ্যাপ বা ওয়েবে প্রোফাইলের "সাহায্য ও আপিল" থেকে লিখুন।
About Lifolo
A health app and website for people in Bangladesh: blood, ambulances, doctors, pharmacies, labs and blood banks in one place.
What Lifolo does
- Blood requests: donors nearby are told and answer if they can give.
- Ambulances: the cars nearby with their phone numbers, and calling one from the app.
- Doctors: chambers, hours and serials; online video chambers; digital prescriptions.
- Pharmacies: send a prescription and get the medicines, find a medicine, delivery.
- Labs: test prices, samples taken at home, reports in the app.
- Blood banks, care at home, family caregivers, calls and messages inside the app.
Who is listed
Pharmacies, labs, ambulances, blood banks and doctors open their own page from their own account. Lifolo checks their papers (licence, registration) before the page is listed. A business that closes its page leaves the lists.
Data and money
- No ads, and data is never sold.
- We ask search engines (Google and others) not to show prescriptions, reports, or any page about a patient or a donor. Search shows only this page, the pages for businesses and the app, the policies, and the businesses' own verified pages.
- Blood is never bought or sold. Nothing on a blood request involves money.
- Lifolo never holds anybody's money: patients pay the business directly.
Details: Privacy Policy and Terms of Use. Contact: write to us from "Help & appeals" in your profile, in the app or on the web.